বার বছর পর পুঁজিবাজারে আসছে নতুন ব্যাংক: এনআরবি কমার্শিয়ালের আইপিও অনুমোদন হতে যাচ্ছে ২০২১ সালে। ব্যাংকিং সেক্টরের কোম্পানিটি ফিক্স প্রাইজ হিসাবে 120 কোটি টাকা উত্তোলন করবে। এছাড়াও Union Bank, ওমেরা পেট্রোলিয়াম আরও কিছু বড় বড় কোম্পানিও আসছে। ২০২১ সালেই বাজারে আসবে আরো একটি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক । এ তো কেবল শুরু তাই বলা যেতেই পারে ২০২১ সাল হতে যাচ্ছে IPO শেয়ারের ইতিহাস সৃষ্টিকারী সাল। শেয়ারবাজারে সেকেন্ডারি মার্কেটে সর্বনিম্ন ২০ হাজার টাকা বিনিয়োগ থাকলে আইপিওতে আবেদন করা যাবে। এ বিষয়টি কমিশনের কাছে প্রস্তাব করেছে গঠিত কমিটি। তবে টাকার পরিমাণ কত হবে সেটা চূড়ান্ত করবে কমিশন। এছাড়া লটারির প্রথা বাতিল করে স্বয়ংক্রিয় ব্যবস্থায় বিনিয়োগকারীদের বিওতে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। আইপিও আবেদনের ক্ষেত্রে শেয়ার লট প্রথা বাতিল করে একটি নির্দিষ্ট পরিমাণ ফি নির্ধারণ করা হবে। মোট আবেদনকারী অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে বাকি টাকা বিও একাউন্টে ফেরত দেয়া হবে। যেমন- কোনো কোম্পানি ১ কোটি শেয়ার বাজারে ছাড়লো, আবেদন করলো ৩০ লাখ। এক্ষেত্রে ১ কোটি শেয়ার ৩০ লাখ বিনিয়োগকারির মধ্যে...
শেয়ার বাজার,শেয়ার এনাল্যাইসিস,বাংলাদেশ অর্থনীতি,বিনিয়োগ,অর্থায়ন,অর্থ ব্যবস্থাপনা ও বিশ্ব অর্থনৈতিক আলোচনা।